বাংলাদেশ

‘বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে চিহ্নিত মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’

বাংলাদেশের সংবাদ সম্মেলনে ধর্মীয় নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে ধর্মীয় নেতারা অংশগ্রহণ করছেন, যেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে একটি চিহ্নিত মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তাবলীগ জামাতের সাদপন্থী আলেমরা।

বুধবার ৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ‘দাওয়াত ও তাবলীগের উলামাকেরাম ও সাধারণ সাথীবৃন্দ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদপন্থী আলেমরা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাকরাইল মসজিদের খতিব আজিম উদ্দিন।

গতকাল ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে অনেক অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে উল্লেখ করে সাদপন্থীরা বলেন, দারুল উলুম দেওবন্দের মুখপাত্র ইতোমধ্যেই বলেছেন যে, তাবলীগের উভয় পক্ষই তাদের কাছে গ্রহণযোগ্য।

এসময় বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে দাবি জানানো হয়।

প্রথম পর্বে বিশ্ব ইজতেমা পালন করার আশা প্রকাশ করেছেন সাদপন্থী আলেমরা।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়া বিন কাসেম।

বিষয়:তাবলীগ জামায়াত বিশ্ব ইজতেমা সাদপন্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…