বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাপ্পি লাহিড়ী

বিখ্যাত ব্যক্তির ছবি, তিনি গোপনীয়তা রক্ষা করে পরিচিত নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য একটি ছবি, যেখানে একজন ব্যক্তি বিভিন্ন অলংকার পরিধান করে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমা লাহিড়ী জানিয়েছেন, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

রিমা লাহিড়ী জানিয়েছেন, সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেও করোনায় আক্রান্ত হয়েছেন বাপ্পি লাহিড়ী। করোনার উপসর্গ দেখা দেয়ার পর পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পজিটিভ আসার পর বয়স বিবেচনা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৮ বছরের এই শিল্পীকে। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

রিমার অনুরোধ, যারা বাপ্পি লাহিড়ীর সংস্পর্শে এসেছিলেন, তারা যেন যথাযথ পদক্ষেপ নেন। পাশাপাশি বাপ্পি লাহিড়ীর আরোগ্য কামনা করার জন্য দেশ ও বিদেশের অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন শিল্পীর কন্যা। ইন্ডিয়ান এক্সপ্রেস

 

View this post on Instagram

 

A post shared by Bappi Lahiri (@bappilahiri_official_)

বিষয়:বাপ্পি লাহিড়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…