চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের জন্য অপেক্ষা, বাপ্পীর শেষকৃত্য বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

লক্ষ লক্ষ ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে চির বিদায় নিলেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।

একই সঙ্গে জানানো হয়, বাপ্পী লাহিড়ীর একমাত্র পুত্র বাপ্পা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবাস করেন। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে ভারতে এসে পৌঁছাবেন তিনি। তারপরই মুম্বাইয়ের পবন হংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বাপ্পী লাহিড়ীর।

আনুষ্ঠানিক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমাদের কাছে এটা চরম শোকের একটা মুহূর্ত। আমাদের প্রিয় বাপ্পীদা আমাদের ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন। তার আত্মার জন্য প্রার্থনা করুন।

জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাপ্পী লাহিড়ীকে। এরপর সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আবারও হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।

এর আগে ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাপ্পী লাহিড়ী। তারপর থেকেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় (ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি) ভুগছিলেন তিনি।

Reneta

১৯৭০ থেকে আশির দশকে হিন্দি সিনেমা জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে বাগি-৩ এর জন্য শেষ সুর করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানবাপ্পি লাহিড়ীলিড বিনোদনশিল্পীশেষকৃত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT