বিনোদন

করোনায় আক্রান্ত শিল্পী রবি চৌধুরী

করোনায় আক্রান্ত শিল্পী রবী চৌধুরী, ছবি চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী রবী চৌধুরী নদীর পাশে দাঁড়িয়ে রয়েছেন, তিনি একটি মাইক্রোফোন ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার রাতে করোনায় আক্রান্তের খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রবি চৌধুরী।

তিনি লিখেছেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই অসুস্থতার জন্য কারও ফোন রিসিভ করতে পারছি না।

সবার কাছে দোয়া চেয়ে এ শিল্পী বলেন, গানে গানে আবার দেখা হবে। দ্রুত সুস্থ হয়ে যাতে ফিরে আসতে পারি এজন্য সবার দোয়া চাই।

রবি চৌধুরীর দেয়া ওই পোস্টে চিত্রনায়িকা রোজিনা লিখেছেন, তোমার জন্য অনেক অনেক দোয়া। মহান আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন।

সংগীত শিল্পী আঁখি আলমগীর লিখেছেন, আল্লাহ ভরসা। লোপা লিখেছেন, অনেক অনেক দোয়া রইল ভাইয়া। দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।

এছাড়া কণ্ঠশিল্পী আতিক হাসান, রুবাইয়াৎ জাহান, উপস্থাপক আনজাম মাসুদ, মিরাক্কেলের আরমানসহ আড়াই শতাধিক ব্যক্তি রবি চৌধুরীকে উদ্দেশ্যে দোয়া ও সাহস যুগিয়ে মন্তব্য করেছেন।

বিষয়:আখি আলমগীর করোনা রবি চৌধুরী শিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…