ফুটবল

করোনায় আক্রান্ত রোনালদো

ক্রিকেটাররা একসঙ্গে খাবার খাচ্ছেন, হাসি ও আনন্দের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা একসঙ্গে খাবার খাচ্ছেন, হাসি ও আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্তুগাল জার্সিতে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলার জন্য জাতীয় দলের সাথে ছিলেন। এর মাঝেই এলো দুঃসংবাদ। ক্রিস্টিয়ানো রোনালদো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির ফুটবল ফেডারেশন মঙ্গলবার বিবৃতিতে রোনালদোর কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছে।

৩৫ বছর বয়সী মহাতারকার মাঝে ভাইরাসের কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন বলেই জানাচ্ছে পর্তুগিজ গণমাধ্যম। এখন আইসোলেশনে আছেন।

স্পেন এবং ফ্রান্সের বিপক্ষে গত সপ্তাহে দুটি ম্যাচ খেলার পর সতীর্থদের সঙ্গে ডিনারের একটি ছবি পোস্ট করেছিলেন রোনালদো। তার কয়েকঘণ্টা পরই এলো আক্রান্ত শনাক্তের খবর।

সুইডেনের বিপক্ষে বুধবার পর্তুগালের নেশনস লিগের পরের ম্যাচে স্বাভাবিকভাবেই নামা হবে না সিআর সেভেনের।

পর্তুগাল দলের বাকিদেরও টেস্ট করানো হয়েছে রোনালদোর পজিটিভ আসার পর। বাকিরা নেগেটিভ হয়েছেন। সুইডেনের বিপক্ষে খেলতে বাধা নেই তাদের।

বিষয়:উয়েফা নেশনস লিগ করোনাভাইরাস ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস পর্তুগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…