চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত প্যাটিনসন, বন্ধ হলো ‘ব্যাটম্যান’-এর শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

করোনার কারণে দিনের পর দিন শুটিং বন্ধ করে বসে আছেন নির্মাতা প্রযোজকরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তারও গ্যারান্টি নেই। সে কারণে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনেকেই শুটিং শুরু করছেন। সব মেনেই শুরু হয়েছিলো ‘দ্য ব্যাটম্যান’ এর শুটিং। কিন্তু করোনার কারণে আবারও তা বন্ধ করে দেয়া হলো।

মূলত লন্ডনে চলছিলো ‘ব্যাটম্যান’ এর শুটিং। হঠাৎ জানানো হলো ইউনিটের কোনো সদস্য করোনা আক্রান্ত, আর সে কারণে শুটিং বন্ধ! প্রযোজক সংস্থা জানায়নি যে, কোন সদস্যের করোনা পজিটিভ! তবে হলিউড মিডিয়ার দাবি স্বয়ং ‘ব্যাটম্যান’ এর চরিত্রে অভিনয় করা রবার্ট প্যাটিনসন কোভিড-১৯ পজিটিভ!

করোনা মহামারীর কারণে বড়সড় ক্ষতির মুখে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই ধাক্কা কাটিয়ে উঠবার চেষ্টা শুরু করেছে তারা। এর মাঝেই ফের থমকে গেল এই বিগ বাজেট এই ছবির প্রোডাকশন।

এদিন প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় ‘দ্য ব্যাটম্যান প্রোডাকশনের এক সদস্য ব্রিটেনে করোনা পজিটিভ হয়েছে। সেই কারণেই আপতত বন্ধ করে দেওয়া হল ছবির শ্যুটিং’। প্রযোজক সংস্থার তরফে কারুর নাম উল্লেখ করা হয়নি। কিন্তু ভ্যারাইটি, দ্য হলিউড রিপোর্টার, এবং ভ্যানাইটি ফেয়ারের মতো হলিউডের জনপ্রিয় সংবাদমাধ্যম দাবি করেছে দ্য ব্যাটম্যান টিমের কোভিড-১৯ পজিটিভ সেই সদস্য আর কেউ নন স্বয়ং ছবির হিরো রবার্ট প্যাটিনসন।

যদিও এই ব্যাপারে প্যাটিনসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের তরফে কোনওরকম মন্তব্য পায়নি হলিউডের সংবাদ মাধ্যমগুলো। ৩৪ বছরের এই হলিউড তারকা গোটা বিশ্বে সর্বাধিক পরিচিত ভ্যাম্পায়ার সিরিজ ‘দ্য টোয়ালাইট সাগা’র জন্য। জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই করোনার উপসর্গ ছিল প্যাটিনসনের। এবং বৃহস্পতিবারই তার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই বন্ধ করে দেওয়া হয় শুটিং।

ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান-ডিসি ফ্যানডম’ ছবিতে প্রথমবার ডিসি সুপারহিরো ব্যাটম্যানের ভূমিকায় দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে।

ট্যাগ: ব্যাটম্যানরবার্ট প্যাটিনসনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ভারতে পরপর দুদিন আক্রান্তের বিশ্ব রেকর্ড

পরবর্তী

রাজনীতি যখন আদর্শবোধের সোপান হয়ে ওঠে

পরবর্তী
সাহিত্য

রাজনীতি যখন আদর্শবোধের সোপান হয়ে ওঠে

দ্বিতীয়দফায় খুলবে জট?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT