বাংলাদেশ

করোনায় আক্রান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেতা একান্তে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নেতা একটি কক্ষে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, পেছনে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানান।

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৫৯ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৬৭ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জন করোনা রোগী।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

বিষয়:করোনা করোনা আক্রান্ত শাহরিয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…