বিনোদন

করোনায় আক্রান্ত, তবে সুস্থ আছেন রামেন্দু-ফেরদৌসী দম্পতি

রামেন্দু ও ফেরদৌসী দম্পতি হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রামেন্দু ও ফেরদৌসী দম্পতি একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন, ফুলের তোড়া হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়েছেন খ্যাতনামা নাট্যদম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। জানা গেছে, তারা দুজজেই নিজেদের বাসায় আইসোলেশনে আছেন।

১৪ জুলাই ফেরদৌসী মজুমদারের করোনা উপসর্গ দেখা দেয়। ১৮ জুলাই টেস্ট করা হলে তার রেজাল্ট পজিটিভ আসে। এক সপ্তাহ পর রামেন্দু মজুমদার জ্বর জ্বর অনুভব করেন। টেস্ট করালে তারও করানোর পজিটিভ রেজাল্ট আসে।

করোনা আক্রান্ত হলেও রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার দুজনই সুস্থ আছেন। রামেন্দু মজুমদার জানান, ফেরদৌসীর তিন সপ্তাহের বেশি হয়েছে, তারও দুই সপ্তাহ হয়েছে। এখন করোনার উপসর্গ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, আমরা দুজনই সুস্থ আছি। স্বাভাবিক খাবার খাচ্ছি, ফেরদৌসী নিজেই রান্না করছে। আমিও ঘরে আছি, সবকিছুই স্বাভাবিক আছে। দু-তিন দিনের মধ্যে আবার টেস্ট করাব। আশা করছি, এবার করোনা নেগেটিভ আসবে।

বিষয়:করোনা ফেরদৌসী মজুমদার রামেন্দু মজুমদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…