চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে।

তার মুখপাত্র জানিয়েছেন, ৪২ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এই সপ্তাহের শুরুতেই করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ফলাফল আসার পর থেকে কোয়ারেন্টাইনেই আছেন তিনি।

এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প জুনিয়র ভাইরাসটির উপসর্গবিহীন। তারপরও কোভিড-১৯ চিকিৎসার সবগুলো নির্দেশনা মেনে চলছেন তিনি।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের আরেক ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ব্যারন ট্রাম্প গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হলেও খুব সহজেই সুস্থ হয়ে উঠেন।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

অনেকের ধারণা আগামীতে হোয়াইট হাউজের দৌড়ে অংশ নিবেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। আর সেই অনুমান তিনি ভেঙে দেওয়ার চেষ্টা করেননি।

এর আগে জুলাইতে জুনিয়রের সঙ্গী ফক্স নিউজের উপস্থাপক কিম্বারলি গুইলফয়েল করোনাভাইরাসে আক্রান্ত হন।  পরে সুস্থও হয়ে উঠেন তিনি। সেই সময়ে জুনিয়র অবশ্য সংক্রমিত হননি।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ১৮ লাখ মানুষ আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৫৩ হাজারেরও বেশি।

শুক্রবার একদিনেই দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হন ১ লাখ ৯২ হাজার মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৫ কোটি ৭৯ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১৩ লাখ ৭৭ হাজারের বেশি।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসছেলেডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাক্সওয়েলকে ‘দামি চিয়ারলিডার’ বলে খোঁচা শেবাগের

পরবর্তী

সব দেশ কি একই সময়ে পাবে করোনা ভ্যাকসিন? 

পরবর্তী

সব দেশ কি একই সময়ে পাবে করোনা ভ্যাকসিন? 

ডিসেম্বরে দেবলিনা-গৌরবের বিয়ে

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT