ফুটবল

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া করোনায় আক্রান্ত, সংবাদ সম্মেলনে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল তারকা জামাল ভূঁইয়া করোনায় আক্রান্ত, সংবাদ সম্মেলনে মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্ব খেলে দেশে ফেরার আগে তার দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার এক বিবৃতিতে অধিনায়কের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিবৃতিতে বলা হয়েছে, জামালের শরীরে করোনার তেমন কোনো উপসর্গ দেখা যায়নি এবং কাতারের দোহায় একটি হোটেলে কোয়ারেন্টাইনে আছেন তিনি।

বাফুফে সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছে এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ রাখছে।

কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে গত বৃহস্পতিবার জামালের করোনা টেস্ট করানো হয়।

বিষয়:জামাল ভূঁইয়া জামাল ভূঁইয়ার করোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…