করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন: কোভিড-১৯ এর সঙ্গে যুদ্ধ করছি। তবে সব ঠিক হয়ে যাবে। মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে চিন্তা হচ্ছে। সেখানে জনগণের মধ্যে এটা ছড়িয়ে পড়ছে। যতটা সম্ভব সতর্কতা নিন।
ফেসবুক পোস্টে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বানও জানান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।







