চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মেক্সিকোর সর্বোচ্চ পর্বতের চূড়ায় ওয়াসফিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
উচ্চ পর্বত শৃঙ্গের শীতল আবহাওয়া ও বরফে ঢাকা শৃঙ্গের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ ও উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা জয় করলেন সেভেন সামিট জয়ী বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।

ওয়াসফিয়া তার বন্ধু হুয়ান মেন্ডোজাকে সঙ্গে নিয়ে উত্তরের পথ দিয়ে গত বৃহস্পতিবার, ২৪ আগস্ট পিকো ডে ওরিজাবার চূড়ায় পৌঁছান।

মাউন্ট ডেনালি (প্রথম বাংলাদেশি হিসেবে এর চূড়ায়ও উঠেছেন ওয়াসফিয়া) ও মাউন্ট লোগানের পরে উত্তর আমেরিকার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ পিকো দে ওরিজাবা। এছাড়াও, এ আগ্নেয়গিরিটি প্রাচীন অ্যাজটেক নাহুয়াটাল ভাষায় সিটলালটেপেটল নামে পরিচিত। যার অর্থ ‘তারকা পর্বত’। এটি ট্রান্স-মেক্সিকান আগ্নেয় বেল্টের পূর্বে সমুদ্র পৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৩৬ মিটার (১৮ হাজার ৪৯১ ফুট) উঁচু। আগ্নেয়গিরিটি বর্তমানে সুপ্ত অবস্থায় আছে।

মেক্সিকোর যে তিনটি আগ্নেয়গিরিতে এখনো হিমবাহ আছে তাদের মধ্যে পিকো দে ওরিজাবা একটি। আর মেক্সিকোর সর্ববৃহৎ হিমবাহ গ্রান গ্লেসিয়ার নর্তে এখানেই অবস্থিত। প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়া নাজরীনই প্রথম এই সুউচ্চ আগ্নেয়গিরি জয় করলেন।

ওয়াসফিয়া বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইলফোন অপারেটর গ্রামীনফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই দেশের এই নারী পর্বতারোহীর কীর্তিতে উচ্ছ্বসিত হয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোন গতানুগতিকতার বাইরে বড় অর্জনে বিশ্বাসী। বিগত বছরগুলোতে এ বিশ্বাসই আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে । ওয়াসফিয়া তার নিজের ক্ষেত্রে সেরা, যেটা আমাদের বিশ্বাসেরই প্রতিধ্বনি। তিনি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় আমরা গর্বিত।’

ট্যাগ: ওয়াসফিয়া নাজরীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা গণহত্যার কথা চীনকে বলবেন কি বাম নেতারা?

পরবর্তী

আনকাট সনদ পেয়েছে ‘টু বি কন্টিনিউড’

পরবর্তী
‘টু বি কন্টিনিউড’ ছবির দৃশ্য

আনকাট সনদ পেয়েছে ‘টু বি কন্টিনিউড’

আব্দুল জব্বার

ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আব্দুল জব্বারকে

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT