বিনোদন

করোনায় অসহায়দের পাশে জসীম আহমেদের ‘দাগ’

২০১৭ সালে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো জসীম আহমেদের ‘দাগ’...

জসীম আহমেদের ছবি, যেখানে তিনি আলোচনায়, অন্ধকারে, চলচ্চিত্রের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ এর পোস্টার, যেখানে তিনি আলোচনায়, অন্ধকারে, চলচ্চিত্রের শুটিং চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহামারি করোনার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন অসহায়, দুঃস্হ ও দিনমজুররা। সরকার ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি এমন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ালেন স্বাধীন ধারার সিনেমা নির্মাতারা।

‘ফিল্ম ফর হিউমিনিটি’ নামের প্লাটফর্মে শুধু বাংলাদেশই নয় এতে যুক্ত রয়েছেন দেশের বাইরের নির্মাতারাও। এই প্লাটফর্মে আলোচিত শর্টফিল্ম ‘দাগ’ নিয়ে যুক্ত রয়েছেন নির্মাতা ও প্রযোজক জসীম আহমেদ।

২০১৭ সালে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো ‘দাগ’। সেন্সর জটিলতায় পড়ে আলোচিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেশের দর্শক দেখার সুযোগ না পেলেও, এবার বিশ্বের সমস্ত দর্শকের জন্য আন্তর্জাতিক প্লাটফর্ম ভিমিয়োতে উন্মুক্ত হলো।

অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে ‘দাগ’ দেখা যাবে বলে জানান নির্মাতা। তবে তার জন্য খরচ করতে হবে ১ ডলার।

জসীম আহমেদ জানান, যারা ছবি দেখতে এক ডলার পেমেন্ট করবেন তাদের টাকা সরাসরি চলে যাবে দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দের পেপাল একাউন্টে।

নিজের সিনেমার পাশাপাশি একই প্লাটফর্মে থাকা আরো বেশ কয়েকজন নির্মাতার ছবি রয়েছে। সবাইকে সে ছবিগুলো দেখে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জসীম আহমেদ।

মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দাগ’। চলচ্চিত্রে নায়িকা শিলা এক অন্যরকম মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়, যে যুদ্ধ এখনো শেষ হয়নি। চলচ্চিত্রে অভিনয় করেছেন শারমিন জোহা শশী, শতাব্দি ওয়াদুদ, বাকার বকুলসহ অনেকে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার, চিত্রগ্রহণে ছিলেন জোগেন্দ্র পাণ্ডা, সম্পাদনা করেছেন সুমিত ঘোষ, সাউন্ড ডিজাইন করেছেন রিপণ নাথ। এছাড়াও সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক অম্লান বিশ্বাস ও প্রযোজনা করেছেন ভিউজ এন্ড ভিশনস।

‘দাগ’-এর ট্রেলার। পুরো ছবিটি দেখতে ‘রেন্ট ১ ডলার’-এ ক্লিক করতে হবে:

বিষয়:করোনা জসীম আহমেদ দাগ বিদ্যানন্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…