চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দীর্ঘ যাত্রায় ছোটখাটো বেদনা আসলে তুচ্ছ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
বিনোদন
A A
নির্মাতা ও অভিনেতা মোস্তফা সরয়ার ফারুকী হাস্যোজ্জ্বল মুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর ভারতে ফিল্মফেয়ার বাংলায় মনোনয়নেই ছিল বাংলাদেশিদের চমক! বেশ কজন তারকার পাশাপাশি বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ ছিলো আলোচনায়।

শুক্রবার রাতে কলকাতায় ফিল্মফেয়ারে সর্বোচ্চ সাতটি বিভাগে পুরস্কৃতও হয় ‘মায়ার জঞ্জাল’। যে সিনেমার সাথে অবধারিতভাবে জুড়ে আছে বাংলাদেশ! কেননা এটির অন্যতম প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ।

ব্যক্তিগত কারণে কলকাতায় অনুষ্ঠিত সেই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি জসীম আহমেদ। শুক্রবার সন্ধ্যার পর ফিল্মফেয়ারের আসর শুরু হতেই নিজের ফেসবুকে আপডেট দিচ্ছিলেন তিনি। চোখ রাখছিলেন কার কার হাতে উঠছে ব্ল্যাকলেডি! অনুষ্ঠান শেষ হতে রীতিমত উচ্ছ্বসিত এই প্রযোজক! গুনেগুনে ৭টি ‘ব্ল্যাকলেডি’ যে ‘মায়ার জঞ্জাল’ এর ঘরে উঠলো!

Banglabid

তবে এই ছবির জন্য অনেকেই মনে করেছিলেন, সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়া গুণী অভিনেত্রী অপি করিমের হাতে উঠতে পারে পুরস্কার! যদিও সেটা হয়নি। এ নিয়ে অনেকের দীর্ঘশ্বাস দেখা গেছে ফেসবুক পাতায়!

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘মায়ার জঞ্জাল’ আলোচকদের প্রশংসা পেলেও খুব বেশী দর্শক সমাদৃত হয়নি। সে বিষয়টি মাথায় রেখেই শনিবার বিকেলে জসীম আহমেদের উদ্দেশে প্রশ্ন ছিলো,‘ফিল্মফেয়ার বাংলায় ৭টি পুরস্কার জিতলো ‘মায়ার জঞ্জাল’! সর্বোচ্চ বিভাগে পুরস্কার জয়ের উচ্ছ্বাস তো আছেই, বেদনাও কি আছে?’

এমন প্রশ্নে জসীম আহমেদ বলেন, “যারা কাজ করে তারাতো নিজের আবেগেই কাজটা করে যায়। সেই কাজকে যদি কেউ স্বীকৃতি দেয়, সেইটা নিজের মধ্যে একটা শক্তি তৈরী করে। ফিল্মফেয়ারে ৭টা ক্যাটাগরিতে সেরার অপ্রত্যাশিত পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। পুরো টিম আসলে এই ছবিটা করতে গিয়ে একটা লম্বা জার্নির মধ্যে ছিলো। বারবার আনন্দিত হওয়ার উপলক্ষও পেয়েছি আমরা। সেই যাত্রায় ছোটখাটো বেদনা আসলে তুচ্ছ।”

Reneta

সামনেও কি এরকম যৌথপ্রযোজনার পরিকল্পনা আছে কিনা, জানতে চাইলে জসীম আহমেদ বলেন,“আমরাতো একটা ভালো এবং সৎভাবেই ছবিটা বানাতে চেয়েছিলাম এবং সেভাবেই পুরো টিম নিজেদের সাধ্যের সর্বোচ্চটা দিয়েছে বলে সাফল্য এসেছে। আমরা একটা টিম। এখনো যৌথ প্রজেক্টকে প্রাধান্য দিতে চাচ্ছি। কিন্তু দুই বাংলার যৌথ প্রজোযনার যে আমলাতান্ত্রিক জটিলতা তা প্রতি পদে পদে বাধাগ্রস্ত করে। সেই যুদ্ধ জেনেও আমরা আরেকটা চেষ্টা করছি।”

যে সাত বিভাগে পুরস্কার জিতলো ‘মায়ার জঞ্জাল’
সমালোচনা বিভাগে সেরা ছবির পুরস্কার ছাড়াও ‘মায়ার জঞ্জাল’ সেরা চিত্রনাট্য (ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা), সেরা নবাগত অভিনেতা (সোহেল রানা মন্ডল), সেরা চলচ্চিত্র সম্পাদনা (সুমিত ঘোষ), সেরা শব্দ বিন্যাস (শুভদীপ সেনগুপ্ত), সেরা চিত্রগ্রহণ (ইন্দ্রনীল মুখোপাধ্যায়), সেরা পোশাক পরিকল্পনা (ঋতারুপা ভট্টাচার্য) বিভাগে পুরস্কার পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপি করিমঅভিনয়জসীম আহমেদফিল্মফেয়ারফিল্মফেয়ার বাংলামায়ার জঞ্জাললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি, প্রতিযোগী কে এই রুমি?

পরবর্তী

‘মামা-ভাগ্নি’র প্রতারণায় ৪৩ লাখ টাকা হারালেন সাবেক সরকারি কর্মকর্তা

পরবর্তী
পুলিশ সদস্যরা ও একজন নারী সহকর্মী ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মামা-ভাগ্নি’র প্রতারণায় ৪৩ লাখ টাকা হারালেন সাবেক সরকারি কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা সাক্ষাৎকারে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আইয়ে সালাহউদ্দীন জাকীর ‘অপরাজেয়’

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT