করোনার হানায় স্থগিত প্রোটিয়া-ইংলিশ ম্যাচ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটাররা মাঠে খেলছেন, করোনার কারণে ম্যাচ স্থগিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
কড়া জৈব নিরাপত্তা ব্যবস্থার মাঝে হানা দিয়ে যাচ্ছে করোনাভাইরাস। সুরক্ষিত বলয়ের মধ্যেও সাউথ আফ্রিকান এক ক্রিকেটার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় দুদিন পিছিয়ে দেয়া হয়েছিল ম্যাচ। ম্যাচের দিন দুই হোটেলকর্মীর দেহে করোনা শনাক্ত হওয়ায় ফের পিছিয়ে গেল সেই সাউথ আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে।
গত শুক্রবার এক প্রোটিয়া ক্রিকেটারের করোনা শনাক্ত হয়। তাতে রোববার পর্যন্ত পিছিয়ে দেয়া হয় পার্লে দুদলের প্রথম ওয়ানডেটি। রোববার টেস্টের পরে পজিটিভ হন ভিনইয়ার্ডের দুই হোটেলকর্মীও। এই হোটেলে জৈব নিরাপত্তা বলয়ে অবস্থান করছে স্বাগতিক প্রোটিয়া ও সফরকারী ইংলিশ দল।
হোটেলকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবরে থমথমে পরিস্থিতি এখন দুদলের খেলোয়াড়দের মাঝে। নতুন করে করোনা পরীক্ষা করিয়েছেন তারা। যে যার মতো করে এরইমধ্যে আইসোলেশনে চলে গেছেন।
স্থগিত হওয়া ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে সোম অথবা বুধবার। করোনা টেস্টের ফলাফল দেখে ঠিক হবে প্রথম ওয়ানডের চূড়ান্ত সূচি।






