ফুটবল

করোনার মাঝেও গ্যালারিতে ২৫ হাজার দর্শক

প্রশাসনিক নিরাপত্তা রক্ষাকারী পুলিশ ও দর্শকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশাসনিক নিরাপত্তা রক্ষাকারী পুলিশ ও দর্শকদের সমাবেশ, যেখানে দর্শকরা গ্যালারিতে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপের অন্য দেশগুলোর মতো সার্বিয়াও শুরুতে কাবু হয়েছিল করোনাভাইরাসে। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়েছে এখন, সেই সুযোগটা নিয়েছে দর্শকরা। করোনা মহামারীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে গিয়ে বেলগ্রেড ডার্বি দেখেছে ২৫ হাজার দর্শক!

সার্বিয়ান কাপের সেমিফাইনালে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল নগরের দুই তিক্ত-প্রতিদ্বন্দ্বী পার্টিজান বেলগ্রেড ও রেড স্টার বেলগ্রেড। ম্যাচে রেড স্টারকে ১-০ গোলে হারিয়ে কাপ ফাইনালে উঠে গেছে পার্টিজান।

বলকান দেশটির জনপ্রিয় ম্যাচটি হওয়ার কথা ছিল গত মার্চের মাঝামাঝিতে। করোনার কারণে দুমাসের বেশি বন্ধ থাকার পর বুধবারই প্রথম মাঠে ঢুকে খেলা দেখার সুযোগ পান দর্শকরা।

সুযোগের হাতছাড়া করেননি দুদলের সমর্থকরা। পার্টিজানের মাঠে ফ্লেয়ার নিয়ে ঢুকেছে দর্শকরা। এমনকি একপর্যায়ে হাতাহাতিও হয়েছে দুদলের সমর্থকদের। মূলত অনেকদিন বাদে মাঠে বসে খেলা দেখার আনন্দে আবেগ সামলাতে পারেননি দর্শকরা!

আরেক সেমিতে কুকারিকি বেলগ্রেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে ভোভোদিনা নোভি। ২৪ জুন শিরোপার মঞ্চে পার্টিজানের মুখোমুখি হবে দলটি।

বিষয়:দর্শক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…