চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা বাড়ায় হল বন্ধের নির্দেশ, ‘এইটি থ্রি’ নিয়ে দুশ্চিন্তা বাড়লো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দিল্লির সিনেমা হল বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এতে অনিশ্চয়তায় ‘এইটি থ্রি’র ভবিষ্যৎ।

রণবীর সিং-এর ‘এইটি থ্রি’ ছবিটি মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছিল সিনেমাপ্রেমীদের মাঝে। মুক্তির পরে সমালোচকদের প্রশংসা পেয়েছে এই ছবি। কিন্তু বক্স অফিসে সুবিধা করতে পারছে না ছবিটি। প্রথম দিনে মাত্র ১১.৯৬ কোটি রুপি আয় করেছে ছবিটি। অথচ প্রত্যাশা ছিল অন্তত ২০ কোটি রুপি আয় করবে প্রথম দিনে। এরপর দ্বিতীয় দিনে ১৬ কোটি, তৃতীয় দিনে ১৭ কোটি আয় করে ছবিটি। চতুর্থ দিনে মাত্র ৭ কোটি রুপি আয় করেছে এই ছবি।

২০০ কোটি রুপি বাজেটের ছবি ‘এইটি থ্রি’। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের বায়োপিক নিয়ে নির্মিত ছবিটি মুক্তি পেয়েছে ২ হাজার ৯৪টি প্রেক্ষাগৃহে। এখন পর্যন্ত মাত্র ৫৪.৫ কোটি রুপি তুলতে পেরেছে এই ছবি। দিল্লিতেই কিছুটা ভালো ব্যবসা করছিল ছবিটি। শহরের বাইরের হলগুলোতে দর্শক নেই বললেই চলে। তার মাঝে দিল্লির হল বন্ধের নির্দেশ জারি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন প্রযোজকরা। অনিশ্চয়তার মুখে পড়েছে ছবিটির ভবিষ্যৎ।

ছবিটি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের বায়োপিক নির্ভর হলেও এতে তুলে ধরা হয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে। ছবিতে কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন রণবীর সিং এবং পর্দায় রণবীরের বিপরীতে রোমি দেবের ভূমিকায় দেখা গেছে স্ত্রী দীপিকা পাডুকোনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইটি থ্রিদীপিকা পাড়ুকোনরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT