ক্রিকেট

করোনার ধাক্কায় অনিশ্চিত মোস্তফিজদের ম্যাচ

বাংলাদেশ ক্রিকেটাররা ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের সময় বাংলাদেশ ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ আলোচনা করছে, যা তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলের মাঝপর্বে প্লে অফে ওঠার অঙ্ক কষার কথা থাকলেও সব দলকে এখন ভাবতে হচ্ছে করোনা সংক্রমণ থেকে কীভাবে বাঁচা যায় তা নিয়ে। কেননা জৈব সুরক্ষা বলয় ভেদ করে আইপিএলের মাঝপথেই হানা দিয়েছে ভাইরাসটি।

কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার আক্রান্ত হওয়ার পর স্থগিত হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সোমবারের ম্যাচ। আইপিএলের আরেক দল চেন্নাই সুপার কিংসের বোলিং কোচসহ তিনজন কোভিড পজিটিভ হয়েছেন।

ফলে মোস্তাফিজদের রাজস্থান রয়্যালসের বিপক্ষে বুধবার চেন্নাইয়ের যে ম্যাচ রয়েছে সেটিও স্থগিত হয়ে যেতে পারে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। সংক্রমণের শঙ্কায় অনুশীলন বাতিল করেছে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ।

আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে আইপিএল সরে যেতে পারে মুম্বাইয়ে। বাণিজ্যনগরীতে করোনার প্রভাব কিছুটা কম। সেখানে ৩টি মাঠ থাকার সুবিধা নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ফলে দিল্লি এবং আহমেদাবাদে চলতে থাকা লিগ সরতে পারে মুম্বাইয়ে। কলকাতা এবং বেঙ্গালুরুতে বাকি পর্ব হওয়ার কথা থাকলেও তা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

বিষয়:আইপিএল ২০২১ চেন্নাই রাজস্থান রয়্যালস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…