বিনোদন

করোনার জেরে জমা পড়লো সবচেয়ে কম সিনেমা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০:

বাংলা সিনেমার পোস্টার, নতুন সিনেমা ও মুক্তির তারিখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বাংলা সিনেমার পোস্টার, মুক্তির তারিখ ও অভিনেতাদের ছবি, যা সিনেমা প্রেমীদের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এর জন্য আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ছিলো ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে জমা পড়ে ১৪টি পূর্ণদৈর্ঘ্য, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র। এরমধ্য থেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য এবছর ২৮টি বিভাগে বেছে নেয়া হবে চলচ্চিত্র, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীকে।

সোমবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনার কারণে গেল বছর মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হাতে গোনা। তার জেরেই সাম্প্রতিক সময়ের তুলনায় এ বছর কম চলচ্চিত্র জমা পড়লো।

জমা পড়া সিনেমাগুলো কবে থেকে দেখা হবে, এমন প্রশ্নে তিনি জানান, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ড সব সিদ্ধান্ত নিয়ে থাকে। দু চারদিনের মধ্যে তারা মিটিং ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এর জন্য জমাকৃত চলচ্চিত্রগুলো হল:
১৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমাগুলোর মধ্যে আছে– বীর, শাহেনশাহ, ঊনপঞ্চাশ বাতাস, গোর, বিশ্বসুন্দরী, একজন মহান নেতা, হলুদ বনি, গণ্ডি, রূপসা নদীর বাঁকে, আমার মা, চল যাই, জয় নগরের জমিদার, সূবর্ণরেখা ও হৃদয় জুড়ে।

৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার মধ্যে আছে– কোথায় পাব তারে, আতর, সাদা গোলাপ, ফেরা, আড়ং, দ্য স্কায়ার্স ও আমার বাবার নাম।

৬টি প্রামাণ্যচিত্রের মধ্যে আছে– স্বাধীনতার ডাকটিকিট, রথযাত্রার বাকি ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়, বায়োগ্রাফি অব নজরুল, দ্য ফ্রন্ট পিয়ার্সম্যান ফজলুল হক ও নীলমুকুট।

বিষয়:আড়ং আমার মা ঊনপঞ্চাশ বাতাস গণ্ডি গোর চল যাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…