ফুটবল

করোনামুক্ত জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক, খেলার প্রস্তুতিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক, মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়ে কাতারে আইসোলেশনে ছিলেন জামাল ভূঁইয়া। সুসংবাদ হচ্ছে, সবশেষ করোনা টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের।

রোববার বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, করোনামুক্ত হয়েছেন জামাল। দ্রুতই ফিরে আসবেন দেশে।

গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে কাতারের কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। দেশে ফেরার আগে করোনা পরীক্ষায় পজিটিভ হন জামাল।

ব্যক্তিগত কাজে কাতারে থাকা অবস্থায় গত ১২ ডিসেম্বর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। পরে কাতারের এক হোটেলে আইসোলেশনে ছিলেন লাল-সবুজদের হোল্ডিং মিডফিল্ডার-অধিনায়ক।

বিষয়:জামাল ভূঁইয়া জামাল ভূঁইয়ার করোনা বাংলাদেশ জাতীয় ফুটবল দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…