আন্তর্জাতিক

করোনাভাইরাস: ১৮ হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে মৃত্যু

চিকিৎসা না পেয়ে একজন রোগী হাসপাতালে ভিড়ের মধ্যে অপেক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি masks পরে হাসপাতালে অপেক্ষা করছেন, পাশে অন্য রোগীরা আছেন, পরিস্থিতি উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বেঙ্গালুরুতে ১৮টি হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাননি ভাওয়ারলাল সুজানি। অবশেষে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ৫২ বছর বয়স্ক এই ব্যক্তির। এ ঘটনায় আলোড়ন সৃষ্টির পর তদন্তে নেমেছে ভারত সরকার। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, করোনাভাইরাস সন্দেহে একের পর এক হাসপাতাল ঘুরেও করোনা সন্দেহে ভর্তি নিতে রাজি হয়নি কেউ। ঘটনার দিন সুজানির সাথে ছিলেন ভাই দানিশ। তিনি সেদিন অসুস্থ ভাইকে একটি স্কুটারে নিয়ে একের পর এক হাসপাতালে ভর্তির চেষ্টা করে যাচ্ছিলেন।

দানিশ জানান, করোনাভাইরাসের সম্ভব্য উপসর্গ দেখা দিলে ভাইকে নিয়ে তিনি প্রথমেই তাদের বাড়ি থেকে ৫ কিলো দূরের ভগবান মহাভীর হাসপাতালে যান। কিন্তু তারা তার ভাইকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়।

অবস্থা আরও খারাপ হতে থাকলে ১৮টি হাসপাতাল ঘুরে সুজানিকে ভর্তির চেষ্টা করলেও কেউ প্রাথমিক চিকিৎসা দিতে রাজি হয়নি। এর মধ্যে সুজানির শ্বাসকষ্ট প্রচণ্ড বেড়ে যায়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে সুজানিকে অন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়:করোনা করোনায় মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…