করোনাভাইরাস: স্বামীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্ত্রী

সার্স কোভ-টু ভাইরাসের কণিকা, যা দেহের বিভিন্ন কোষ আক্রমণ করে, করোনাভাইরাসের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
আবুল কালাম আজাদ: সাতক্ষীরায় করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের সুলতানপুর কাজীপাড়ার নিজ বাড়িতে তিনি মারা যান।
এর আগে গতকাল রোববার সকালে তার স্বামী কাজী আব্দুল মতিনও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত ওই নারীর নাম সখিনা খাতুন (৭০)। তিনি শহরের সুলতানপুর কাজীপাড়ার কাজী আব্দুল মতিনের স্ত্রী।
এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সিভিল সার্জন অফিস জানায়।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৯ জনসহ মোট ১৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






