চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সন্দ্বীপের মানুষ কতটা সচেতন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২০
চট্টগ্রাম
A A

করোনাভাইরাস নিয়ে অনেকের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। সন্দ্বীপে করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করার জন্য সরকার যে প্রচার প্রচারণা চালাচ্ছে, তা সন্দ্বীপে অনেক মানুষের কাছে এখনও পৌঁছায়নি।

সন্দ্বীপের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পেশার অনেক মানুষের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

তারা বলেছেন, সন্দ্বীপের অনেক মানুষ সঠিক তথ্য না জানায় তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বা লোকমুখে নানান ধরনের খবর জেনে অনেক মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।

অন্যদিকে স্থানীয় প্রশাসন বলছে, আতংকিত না হয়ে মানুষ যেনো সতর্ক থাকে- সেই লক্ষ্যেই সরকার শহরে ও কার্যকরভাবে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

কিন্তু সরকারের সচেতনতামূলক কর্মসূচি শহরের বাইরে সন্দ্বীপের মানুষের কাছে পৌঁছোনো কতটা সম্ভব হয়েছে- তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন এই দ্বীপের বাসিন্দারা।

সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন। তিনি বলছিলেন, তাদের এলাকার বিভিন্ন গ্রামে মানুষের মাঝে করোনাভাইরাসের ব্যাপারে সচেতনতার বড় ঘাটতি তিনি দেখছেন। এই অবস্থাটা এখনও সন্দ্বীপে আছে যে, ঢাকা বা বিদেশে কি হয় হোক, আমাদের এখানে সেভাবে আসবে না। এই ধারণাটা আছে। মানে সন্দ্বীপে দেখা যাচ্ছে, তারা আগের মতই দিন যাপন করছে।

জামাল উদ্দিন আরও বলেছেন, তাদের মধ্যে শুধু মুখে মুখেই কথাগুলো হচ্ছে যে, করোনা ভাইরাস আসছে, যেমন আগে মহামারি আকারে কলেরা বা বসন্ত হতো। সেটা মনে করছে যে, এটাও হয়তো আমাদের ভাগ্যের একটা বিড়ম্বনা, যে করোনাভাইরাস আসবে, কিছু মরে যাবে। যে ঠেকাতে পারবে ঠেকাবে। আর না হলে এটাই আমাদের ভাগ্যের কথা। সন্দ্বীপের গ্রামগুলোতে কথা বলে দেখলাম যে এরকমই ভাবনা।

সন্দ্বীপে করোনাভাইরাস ঠেকাতে পরিচ্ছন্নতার ওপর জোর দেয়া হচ্ছে কিনা? এই প্রশ্নে একজন সমাজকর্মি জান্নাতুল ফারজানা বলছিলেন, সরকারের সচেতনতামূলক কর্মসূচি সম্পর্কে তাদের এলাকায় এখনও সেভাবে কিছু জানা যায় না।

তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশে তিনজন আক্রান্ত হওয়ার কথা যখন ঘোষণা করা হয়, মিডিয়া এবং সামাজিক মাধ্যমে বা লোকমুখে সেই খবর জানার পর থেকে সন্দ্বীপ উপজেলা মানুষের একটা অংশের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। কিন্তু অনেক মানুষ সচেতনতার অভাবে বিষয়টাকে পাত্তাই দিচ্ছে না জান্নাতুল ফারজানা মনে করেন।

তিনি আরও বলছিলেন, আসলে এখনও অতটা সচেতনতা তৈরিই হয় নাই। যতটা না আতংকিত হচ্ছে।এত আতংকিত হচ্ছে যে,১০টাকার মাস্ক ৫০ টাকায় ১০০টাকায় বিক্রি হচ্ছে এই গ্রামে। এত আতংক যে কী করবে- সেটা মানুষ বুঝতে পারছে না। মানুষ আসলে বিভ্রান্ত হয়ে গেছে। আমি সন্দ্বীপ থাকি। আমি সন্দ্বীপের মানুষকে যদি জিজ্ঞেস করি, ঐ মাস্ক কিনতে হবে, এটাই যেনো তাদের কাছে বড় হয়ে গেছে। কিন্তু আরও যে কিছু বিষয় আছে, ঐ পরিমাণ সচেতন এখনও হয় নাই।

সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে যে চিত্র পাওয়া যাচ্ছে, তা মানতে রাজি নন সরকারি কর্মকর্তারা।

স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম বলছিলেন, সচেতনতা সৃষ্টির সরকারের কর্মসূচি সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলেও কার্যকর প্রভাব ফেলছে। আমাদের কার্যক্রমের প্রধান অংশই হলো সচেতনতা সৃষ্টি করা এবং গুজব বা আতংক দূর করা। স্বাস্থ্যখাতের মাঠ পর্যায়ে একইভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

ট্যাগ: করোনাভাইরাসমাস্কসন্দ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা প্রতিরোধ: ওষুধের সন্ধান দিলেন সুস্মিতা সেন!

পরবর্তী

নিট পোশাক কারখানাগুলো ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ: বিকেএমইএ

পরবর্তী

নিট পোশাক কারখানাগুলো ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ: বিকেএমইএ

বিজিএমইএ-প্রধানমন্ত্রী

জরুরি পণ্য উৎপাদনের কারখানা খোলা রাখা যাবে: বিজিএমইএ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT