চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: লকডাউন হচ্ছে যবিপ্রবি’র প্রশাসনিক ভবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২০
শিক্ষা
A A

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় আগামী ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বাধ্যতামূলক করোনা টেস্ট করানো হবে।

সোমবার দুপুরে যবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তর প্রধানদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

সভায় যবিপ্রবি উপাচার্যের দপ্তর, পরিচালক (হিসাব)-এর দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ কয়েকটি দপ্তরে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সবাই সব বিভাগ, ইন্সটিটিউট, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। এরপর প্রশাসনিক ভবন ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, লকডাউনের সময় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী তাদের দপ্তর প্রধান কর্তৃক দেওয়া সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে গিয়ে প্রাথমিক স্ক্রিনিং করে জিনোম সেন্টারে গিয়ে নমুনা দিয়ে আসবেন। পরীক্ষা করার পর যারা নেগেটিভ শনাক্ত হবেন, তারা অফিস করবেন। অফিস করার জন্য বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারের দেওয়া নেগেটিভ সনদ জমা দিতে হবে। আর যারা পজিটিভ শনাক্ত হবেন, তারা বিধি অনুযায়ী মেডিকেল ছুটিতে থাকবেন বলে সভায় জানানো হয়। তবে প্রশাসনিক ভবন লকডাউন থাকলেও যবিপ্রবির জিনোম সেন্টারে কোভিড-১৯ পরীক্ষা যথারীতি চালু থাকবে।

সভায় উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোঃ মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরিচালক (প. উ.) পরিতোষ কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপ্রশাসনিক ভবনযবিপ্রবিলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT