জনপদ

করোনাভাইরাস: র‌্যাবের ব্যতিক্রমী বাজার ব্যবস্থাপনা

র‌্যাবের বাজারে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের সদস্যরা বাজারে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে টাঙ্গাইল র‌্যাবের ব্যতিক্রমী বাজার ব্যবস্থাপনা শুরু করেছে।

শনিবার সকাল থেকে টাঙ্গাইল শহরের বটতলা বাজারে টাঙ্গাইল র‌্যাব- ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এর উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবং বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি বাজারে জনসমাগম কমাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা র‌্যাব-১২ এর পক্ষ থেকে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছি।

এখানে বাজার করতে আসা সকলকে জীবানুনাশক স্প্রে দিয়ে নিদিষ্ট লাইনে বাজার করতে হবে। বাজার শেষে দুটি বের হওয়ার রাস্তা রয়েছে। সেখানেও জীবানুনাশক স্প্রে দিয়ে বের হতে হবে। আমরা চাই সবাই লাইন মেনে চলবে এবং করোনাভাইরাস থেকে রক্ষা পাবে।

বিষয়:করোনাভাইরাস টাঙ্গাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…