চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: রানী এলিজাবেথের বিরল টেলিভিশন ভাষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

জাতির উদ্দেশে দেওয়া এক বিরল ভাষণে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বলেছেন: আমাদের আবার দেখা হবে। সামনেই ভালো দিন আসছে। আমরা আবার আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করবো, আমাদের পরিবারের সঙ্গে দেখা করবো।

করোনাভাইরাসের এই মহামারীর সময়ে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। ধন্যবাদ জানান তাদের, যারা করোনা মোকাবেলায় কাজ করছেন এবং যারা ঘরে থেকে অন্যদের সাহায্য করছেন। বলেন, আমরা একত্রে এই রোগের মোকাবেলা করছি এবং আশ্বস্ত করতে চাই  আমরা এক ও অটল থাকলে এই পরিস্থিতি থেকে বের হহতে পারবো। সামনের দিনগুলোতে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই অংশ নেবেন।

উইন্ডসর ক্যাসেল থেকে আগেই রেকর্ড করা ভিডিওবার্তায় তিনি বলেন: আমরা নিশ্চয়ই সফল হবো।

বৃটেনের রানী খুব কমই জাতির উদ্দেশে ভাষণ দেন। ক্রিসমাসের সময়ে অথবা নতুন সংসদ কাজ করা শুরু করলেই শুধু তাকে কথা বলতে শোনা যায়। দেশটিতে এখন শীত ছাড়িয়ে গ্রীষ্ম আসছে। এই সময়ে তাই সূর্যস্নান না করে ঘরে থাকার কথা বলা হচ্ছে। তাছাড়া করোনা পরিস্থিতিতে দেশটির অনেককিছুই বন্ধ রয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪,৯৩৪ জন। গতবছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই মহামারীতে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার মানুষ। আর আক্রান্ত প্রায় ১৩ লাখ।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসরানীরানী এলিজাবেথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: কানাডায় প্রথম বাংলাদেশির মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: ১ হাজার কোটি টাকার প্রণোদনা চান প্রবাসীরা

পরবর্তী

করোনাভাইরাস: ১ হাজার কোটি টাকার প্রণোদনা চান প্রবাসীরা

করোনাভাইরাস: ৪ বছর বয়সী বাঘ নাদিয়া আক্রান্ত

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT