চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের পরবর্তী রানী ক্যামিলা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলের প্রিন্স অব ওয়েলস চার্লস ফিলিপ রাজা হলে তার দ্বিতীয় স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা কুইন কনর্সট হিসেবে পরিচিত হবেন।

নিজের ক্ষমতা গ্রহণের ৭০তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় রানী এলিজাবেথ বলেন, এটি তার ‘আন্তরিক ইচ্ছা’ ক্যামিলার এই উপাধি থাকবে।

বিবিসি তাদের এক জানায়, এত দিন ধারণা করা হচ্ছিল যখন প্রিন্স চার্লস রাজা হবেন কুইন নয় বরং প্রিন্সেস কনসর্ট হিসেবেই পরিচিত হবেন ক্যামিলা।

তবে রানীর এই ঘোষণা তাকে ভবিষ্যতে রানী ক্যামিলা নামে পরিচিত হওয়ার পথ অনেকটাই সহজ করে দিয়েছে।

ক্লারেন্স হাউসের একজন মুখপাত্র বলেন, রানীর এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল অনেক সম্মানিত বোধ করছেন। রানীর এ বার্তা ডাচেস অব কর্নওয়ালের ভবিষ্যৎ পদবি নিয়ে অমীমাংসিত প্রশ্নের সমাধান করে দিল।

রানী এলিজাবেথ তার দেয়া বার্তায় আরও বলেন, ‘এটি আমার আন্তরিক ইচ্ছা, যখন সেই সময় আসবে, ক্যামিলা রানী কনর্সট হিসাবে পরিচিত হবে।’

Reneta

ব্রিটেনের রাজপরিবারের নিয়মানুযায়ী যিনি রাজা থাকেন তার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয়। যার অর্থ ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানী ক্যামিলা’।

যদিও চার্লস রাজা থাকাকালীন ক্যামিলার নিয়ম অনুযায়ী রানী হওয়ার স্বাভাবিক ছিল। তবে জনমতে অনিশ্চয়তার কারণে এটি এমন নাও হতে পারে বলে মনে করা হচ্ছিল।

তবে প্রিন্স ফিলিপ বা রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্টের সময় এ নিয়মে কিছুটা ভিন্নতা ছিল। তারা রাজার পরিবর্তে প্রিন্স কনসর্ট হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটেনরানী এলিজাবেথ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিতর্ক: ২৯ বিলিয়ন নাকি ২০০ বিলিয়ন ডলারের বেশি?

মে ১৩, ২০২৬

কলিজা কাঁপানো ‘পিরিতি’!

মে ১৩, ২০২৬

কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT