জনপদ

করোনাভাইরাস: রাঙ্গামাটিতে ৭ পুলিশসহ আরও ৯ জন শনাক্ত

চ্যানেল আই হাসপাতাল ভবনের সামনে দৃশ্য, বাংলা ভাষায় সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই হাসপাতালের ভবনের সামনে দৃশ্য, বাংলা ভাষায় সাইনবোর্ডসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে ৭ জন পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১৫৫ জন। এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন।

নতুনভাবে করোনায় আক্রান্তদের মধ্যে কাউখালী উপজেলায় কর্মরত ৪ জন পুলিশ সদস্য, রাঙ্গামাটি শহরে কর্মরত ৩ জন পুলিশ সদস্য, ১ জন সরকারী কর্মচারী, কাপ্তাই উপজেলার ১জন রয়েছেন।

২০ জুন শনিবার চট্টগ্রাম থেকে প্রাপ্ত ৫৩টি রিপোর্টের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ আসে বলে নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।

রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২০ জন। কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ জন।

বিষয়:করোনাভাইরাস রাঙ্গামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…