চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মৃত্যুর মিছিল কত লম্বা হলে সচেতন হবো?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১২:৩৪ অপরাহ্ণ ২৭, মে ২০২০
মতামত
A A

করোনা একদিন হয়তো স্বাভাবিক হয়ে যাবে আমাদের কাছে। অন্য দু’য়েকটা ঘাতক ব্যাধির মতোই করোনা পৃথিবীতে থেকে যাবে, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। তবে সহজে এ অসুখ নির্মুল হবে না। বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে অনেক গবেষণায় এটা উঠে এসেছে।

আস্তে আস্তে পৃথিবী থেকে লকডাউন উঠে যাবে। অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান খুলে যাবে বিধিসম্মতভাবে। স্কুল, কলেজ আবার শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে উঠবে। তবে, সেদিন আসতে একটু সময় হয়তো লাগবে। তার আগে আমাদের কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নিয়মের বেড়াজালে আবদ্ধ থাকতে হবে। নইলে অবধারিত মৃত্যুকে হয়তো মেনে নিতে হবে।

আগের সেই স্বাভাবিক জীবনে ফিরতে ঠিক কতদিন, কত বছর লাগবে- সেটা হলফ করে বলা যাবে না।

ঈদের দিন বা তার দুএকদিন আগে থেকে ঢাকা শহরের পাড়া মহল্লায় মানুষের ভেতরে যেন উৎসব দেখা গেল। কোনো প্রকার সামাজিক দূরত্ব তো নেই, বরং মনে হচ্ছিল যুদ্ধ করার পর বিজয়ী হবার যে আনন্দ সে রকম এক পরিবেশ।

এ বিষয়টি দেখা গেছে সেইসব এলাকায় বেশি, যেসব এলাকায় করোনাক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় বা করোনাক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এসব এলাকার শিশুকিশোর, তরুণ-যুবক থেকে বয়স্কদের ভেতর যেন কোনো প্রকার ভয়ভীতি নেই। করোনাভাইরাস যেখানে বিশ্বব্যাপী মহামারির মত ছড়িয়ে পড়েছে সেখানে কোনো প্রকার মাস্ক ছাড়াই রাস্তায় গোল হয়ে দাড়িয়ে গল্পগুজব করছে তারা। সামাজিক দূরত্ব কী জিনিস তারা কোনোকালেই মনে হয় শোনেনি।

এ বিষয়ে একজন শিক্ষকের অভিমত এ রকম: কোনো পাড়ায় করোনাক্রান্ত হয়ে যদি দু’চারজন মারা গেছে, বা করোনাক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ কেউ ভয়ে ধরছে না, জানাজা হচ্ছে না, এরকম অবস্থা যতক্ষণ পর্যন্ত কেউ না দেখবে ততক্ষণ পর্যন্ত কারো ভেতর সচেতনতা তৈরি হবে না। করোনাকে বৃদ্ধাঙুল তারা দেখিয়েই যাবে।

কথাটা নির্মম মনে হলেও এর ভেতরে কঠিন সত্য লুকানো আছে। সেটি হলো যার পরিবারের কোনো সদস্য করোনায় মারা গেছে সেই ব্যাক্তিই কেবল বোঝেন করোনা কতটা ভয়ঙ্কর ভাইরাস। আরো সহজ করে বলা যায়-যার যায় সেই বোঝে কষ্ট। তা হলে আমরা কবে সচেতন হবো?

করোনা ভয়ঙ্কর, আবার প্রত্যেকটি মানুষ একটু সচেতন হলে এর থেকে সহজেই দূরে থাকা সম্ভব। আমরা কি তা হলে ততক্ষণ পর্যন্ত করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছের কেউ মৃত্যুর মিছিলে নাম না লেখাবে? আমরা কি সন্ধ্যার পরে পাড়ার চায়ের দোকানে আড্ডা দিতেই থাকবো সামাজিক দূরত্ব না মেনে? যার প্রিয়জন করোনায় মারা গেছে তার কষ্ট না দেখা পর্যন্ত বা তার কষ্টে কষ্ট না পাওয়া পর্যন্ত আমরা কি সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করতেই থাকবো।

মৃত্যুর মিছিল কত লম্বা হওয়ার পর আমরা সচেতন হবো?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: করোনাবিশ্বস্বাস্থ্য সংস্থামৃত্যুর মিছিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার নতুন কেন্দ্র এখন ল্যাটিন আমেরিকা, শীর্ষে ব্রাজিল

পরবর্তী

নড়াইলে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা, আহত ৩

পরবর্তী

নড়াইলে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা, আহত ৩

ঝুঁকি উপেক্ষা করে যমুনার তীরে মানুষের ঢল

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT