আন্তর্জাতিক

সাউথ কোরিয়ায় বিমান বিধ্বস্তে মৃত্যুর মিছিল

বিমান বিধ্বস্তের পর উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় একটি বিমান দুর্ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, বিমানটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাউথ কোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারের বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় দুজনকে জীবিত পাওয়া গেছে। দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ এমন তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল। সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু মুয়ানে উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ-পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় ‘পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে’ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, টুইন-ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে। এরপর সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠেতে দেখা যায়।

বিষয়:বিমান বিধ্বস্ত মৃত্যুর মিছিল সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…