অর্থনীতি

করোনাভাইরাস: মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

করোনাভাইরাস: মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ থেকে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রদুর্ভাবের মধ্যে গত ১২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় এই পণ্য দুইটি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

বিষয়:করোনাভাইরাস মাস্ক হ্যান্ড স্যানিটাইজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…