চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মহামারির ৯ মাসে বিশ্বব্যাপী ৯ লক্ষাধিক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারি করোনাভাইরাসের এখন ৯ মাস! ৯ মাসে এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ লক্ষাধিক মানুষের।

ওয়ার্ল্ডোমিটার বলছে, বুধবার সকাল পর্যন্ত  সারাবিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ লাখ ১ হাজার ৮২২ জন মানুষের।  এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৫৬১ জন নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।  ১ লাখ ২৭ হাজার ৫১৭ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।  মৃত্যুর সংখ্যায় এর পরের অবস্থানটাই এশিয়ার দেশ ভারতের।  দেশটিতে মারা গেছে ৭৩ হাজার ৯২৩ জন, যদিও বর্তমানে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দুটিই ভারতে শীর্ষে। আর আক্রান্তের দিক থেকে সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে দেশটি। করোনার কেন্দ্রস্থল এখন ভারত।

এছাড়াও ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৭৮১ জনের, যুক্তরাজ্যে ৪১ হাজার ৫৮৬ জন, ইটালিতে ৩৫ হাজার ৫৬৩ জন, ফ্রান্সে ৩০ হাজার ৭৬৪ জন, পেরুতে ৩০ হাজার ১২৩ জন, স্পেনে ২৯ হাজার ৫৯৪ জন, ইরানে ২২ হাজার ৫৪২ জন, কলম্বিয়ায় ২১ হাজার ৮১৭ জন, রাশিয়ায় ১৭ হাজার ৯৯৩ জন, সাউথ আফ্রিকায় ১৫ হাজার ৮৬ জন, ইকুয়েডরে ১০ হাজার ৬২৭ জন, চিলিতে ১১ হাজার ৬৮২ জন, আর্জেন্টিনায় ১০ হাজার ৪০৫ জন, জার্মানিতে ৯ হাজার ৪০৯জন, কানাডায় মারা গেছে ৯ হাজার ১৫৩ জন।

গত একদিনে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৭৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে ভারতে। আর ব্রাজিলে ৫১৬ জন ও যুক্তরাষ্ট্রে ৪৯৮ জন।

সারা বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন।  সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে-৮৯ হাজার ৮৫২ জন, যুক্তরাষ্ট্রে ২৮ হাজার ৫৬১ জন এবং আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ১৭ হাজার ৩৩০ জন।

শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত সংখ্যা ৬৫ লাখ ১৪ হাজার ২৩১ জন, ভারতের ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জন এবং ব্রাজিলের মোট আক্রান্ত ৪১ লাখ ৬৫ হাজার ১২৪ জন।

Reneta

বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৩৩০ জন।  এর মধ্য থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৬৬২ জন।

এদিকে এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে সতর্ক করেছে বিশ্ববাসীকে।

সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই করোনা মহামারিই শেষ নয়, তাই বিশ্বকে অবশ্যই আগে ভাগে নতুন মহামারির জন্যে প্রস্তুত থাকতে হবে

তিনি বলেন, এটিই শেষ মহামারি নয়। আমাদের জন্যে ইতিহাসের শিক্ষা হলো মহামারি জীবনেরই বাস্তবতা। তাই পরবর্তী মহামারির আগে তার জন্যে এ সময়ের চেয়েও বিশ্বকে আরও বেশি প্রস্তুত থাকতে হবে।

তবে এর মধ্যে সুসংবাদ হচ্ছে অনেক দেশ ভ্যাকসিন আবিষ্কারের খুব কাছাকাছি আছে। এর মধ্যে রাশিয়া সবার থেকে এগিয়ে। দেশটি সম্প্রতি তাদের ভ্যাকসিনের প্রথম ব্যাচ জনসাধারণের জন্য প্রকাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থাব্রাজিলভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT