চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে কান উৎসবের মার্শে দু ফিল্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসে এর প্রাদুর্ভাবের কারণে এবারের কান চলচ্চিত্র উৎসবের আয়োজন প্রচলিত ঢঙে করা যাচ্ছে না। স্বাভাবিক সময়ের মতো ব্যাপক পরিসরে উৎসবের আয়োজন করা সম্ভব হবে না। আয়োজকরা জানিয়েছেন, এবছর কান উৎসবের অন্যতম আকর্ষণ মার্শে দু ফিল্ম-এর আয়োজন করা হয়েছে অনলাইনে। ২২ জুন থেকে শুরু হবে ভার্চুয়াল এই আয়োজন। শেষ হবে ২৬ জুন।

কান উৎসবের মূল অফিশিয়াল সিলেকশনের বাইরে একটি পুরোপুরি বাণিজ্যিক বিভাগ হলো মার্শে দু ফিল্ম। উৎসবের সময়ে প্যালে ডে ফেস্টিভ্যালের নিচতলার জায়গাটায় নির্দিষ্ট ফি দিয়ে যে কেউ তাদের ছবি দেখাতে পারেন। প্রযোজনা সংস্থাগুলোর সুযোগ থাকে বুথ বা টেবিল ভাড়া নিয়ে কাজ তুলে ধরার।

এ বছর অনলাইনেই বসবে সিনেমা কেনা-বেচার এই আসর। থাকবে ভার্চুয়াল বুথ, অনলাইন স্ক্রিনিং এবং ভিডিও মিটিং এর ব্যবস্থা। মার্শে দু ফিল্ম এর নিজস্ব ডিজিটাল টু ‘সিনানডো’ ব্যবহার করা হবে এই ফ্রি ভার্চুয়াল আয়োজনে।

Banglabid

১২ থেকে ২৩ মে হওয়ার কথা ছিল কান চলচ্চিত্র উৎসব। কিন্তু করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি জুন মাসের শেষ বা জুলাই মাসের গোড়ার দিকে আয়োজন করা হতে পারে।

কিন্তু পরিস্থিতি এখনো অস্বাভাবিক। ফ্রান্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই ১১ মে পর্যন্ত বেড়েছে লকডাউনের মেয়াদ। সে কারণে এক বিবৃতিতে উৎসব কর্তৃপক্ষ বলেছে, প্রতিবছর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেভাবে অনুষ্ঠিত হয়, এ বছর সেভাবে করা সম্ভব নয়। অন্য কোনো উপায়ে ‘কান-২০২০’ আয়োজনের কথা ভাবা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা নিয়ন্ত্রণে তাইওয়ানের অনুকরণীয় সাফল্য, আমাদের সীমাহীন ব্যর্থতা!

পরবর্তী

আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের মৃত্যু

পরবর্তী
মৃত্যু

আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের মৃত্যু

করোনাভাইরাস: কানাডায় ৫ম বাংলাদেশির মৃত্যু

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT