খাগড়াছড়ি

করোনাভাইরাস: বিমান বাহিনীর হেলিকপ্টারে দুর্গম পাহাড়ী এলাকায় চিকিৎসা

বিমান বাহিনীর হেলিকপ্টার দুর্গম পাহাড়ে চিকিৎসা সরবরাহ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনীর হেলিকপ্টার দুর্গম পাহাড়ে চিকিৎসা সরবরাহের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দুর্গম পাহাড়ী এলাকাগুলোতে হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ১০ জন স্বাস্থ্যকার্মীকে খাগড়াছড়ি জেলার মারিশা থেকে নিউ থাংনাং পাড়ায় পৌঁছে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সেখানে প্রায় ১১ হাজার ৫০০ শিশুকে টিকা দেয়ার জন্য এই দলটি বৃহস্পতিবার সেখানে পৌঁছায়।

করোনা ভাইরাসের কারণে দেশের এই জরুরি অবস্থাতেও গত ২৫ মার্চ রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহে হামে আক্রান্ত ৫ শিশুকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছিল।

বিষয়:আইএসপিআর করোনাভাইরাস হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…