বাংলাদেশ

করোনাভাইরাস: বিমান বাহিনীর হেলিকপ্টারে বগুড়া থেকে ঢাকা আনা হলো ডাঃ বারীকে

বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ডাঃ বারীকে বগুড়া থেকে ঢাকা আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ডাঃ বারীকে বগুড়া থেকে ঢাকা আনা হচ্ছে, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত ডাঃ রিজওয়ানুল বারীকে জরুরী ভিত্তিতে বগুড়া থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার (এমআই-১৭১এসএইচ) যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রোববার ডাঃ বারীকে ঢাকা স্থানান্তরের খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)। ডাঃ রিজওয়ান বারী শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ এর সহযোগী অধ্যাপক।

আইএসপিআর থেকে জানানো হয়েছে: জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিকেল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর এই মেডিকেল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ এর সহযোগী অধ্যাপক ডাঃ রিজওয়ানুল বারীকে রবিবার বগুড়া হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে জরুরী ভিত্তিতে ঢাকায় আনা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঢাকায় প্রেরণ করা হয়।

বিষয়:আইএসপিআর করোনাভাইরাস বিমান বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…