বাংলাদেশ

করোনাভাইরাস: বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

বাংলাদেশের একজন পুরুষের ছবি, হাসিমুখে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত, বাংলাদেশের একজন পুরুষের হাসিমুখের ছবি, যা সংবাদ সংক্রান্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৪ দিন যাবৎ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যুর তথ্য জানিয়ে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘তাকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৩৬ জন চিকিৎসক মারা গেছেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ডা. সাজ্জাদ হোসাইন রাত ৯টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার মরদেহ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…