বাংলাদেশ

করোনাভাইরাস: বাড়ি ফিরলেন ১৪৫ পুলিশ সদস্য

করোনাভাইরাস: বাড়ি ফিরলেন ১৪৫ পুলিশ সদস্য

করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন আরও ১৪৫ পুলিশ সদস্য। মঙ্গলবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তারা।

রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতাল সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার ফলে করোনাক্রান্ত আরও ১৪৫ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। তাদের কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বিদায় জানান।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা জানান, সরকারের আইইডিসিআর’র চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৪৫ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

তিনি জানান, ‘‘পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী করোনাক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।’’

করোনাভাইরাস: বাড়ি ফিরলেন ১৪৫ পুলিশ সদস্য‘কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

এ পর্যন্ত করোনাক্রান্ত ৪৩০ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে সারাদেশে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। মারা গেছেন ৩৭০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৯৯৩ জন।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…