আন্তর্জাতিক

করোনাভাইরাস: ফ্রান্স-পোল্যান্ডে আবারও লকডাউন

ফ্রান্সে লকডাউনের সময় প্যারিসে একজন নারী মাস্ক পরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে ইফেল টাওয়ারের সামনে একজন নারী মাস্ক পরে হাঁটছেন, করোনাভাইরাস মহামারীর সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রান্স ও পোল্যান্ডে আংশিকভাবে লকডাউন পুনরায় চালু করা হয়েছে। সম্প্রতি দেশ দুটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। সংক্রমণ কমাতে আংশিক লকডাউন দিয়েছে দেশ দু’টি।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসসহ ১৬টি এলাকার অন্তত ২১ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে দেশে করোনাভাইরাসের তৃতীয় তরঙ্গের শঙ্কা রয়েছে।

এদিকে পোল্যান্ডে দোকানপাট, সাংস্কৃতিক এবং খেলাধূলার যাবতীয় ইভেন্ট তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশে গত নভেম্বরের পর দৈনিক সর্বোচ্চ সংক্রমণ দেখা দিয়েছে।

জার্মানিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। বিষয়টি বিবেচনা করে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, তার দেশেও লকডাউন দেয়া জরুরি হয়ে পড়েছে।

বিষয়:করোনাভাইরাস পোল্যান্ড ফ্রান্স লকডাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…