চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: প্রাণ হারালেন পুলিশের ২৪ সদস্য, শনাক্ত ৭৩১৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ১৩, জুন ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A

করোনাভাইরাস সংক্রমণে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশ পুলিশের বহু সদস্য আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১৪ জন এবং প্রাণ হারিয়েছেন ২৪ জন।

শনিবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ পুলিশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১৪ জন। মোট ২৪ জন সদস্য মারা গেছেন। আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) এক হাজার ৯৩৪ জন সদস্য রয়েছেন। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭৬৬ জন। আক্রান্ত হয়ে হাসপাতাল বা বাসায় চিকিৎসাধীন আছেন আরও ৩ হাজার ৫৪৮ জন সদস্য।

প্রাণ দিলেন যারা
দেশের জন্য আত্মোৎসর্গকারী বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যদের মধ্যে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ৪ জন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন: বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসপিবিএন-২ এর ইন্সপেক্টর গোলাম কিবরিয়া (৫৮), সিরাজগঞ্জ জেলা পুলিশের সদর কোর্টের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফজলুর রহমান (৫৭), কুড়িগ্রাম জেলার পুলিশের পুলিশ লাইন্সের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আব্দুল জলিল সরদার (৫৫) এবং ডিএমপির সিটিটিসির পরিদর্শক (ইন্সপেক্টর) রাজু আহম্মেদ (৪৩)।

চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ৬ জন কর্মকর্তা দেশের জন্য জীবন দিয়েছেন। তারা হলেন: বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রতিরক্ষা শাখার এসআই নাজির উদ্দিন (৫৫) এবং সিটিএসবি’র এসআই মজিবুর রহমান (৫৮) ও এসআই মো. রাসেল বিশ্বাস (৩৫)।

এ তালিকায় আরও রয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুণ্ড থানার এসআই মো. একরামুল ইসলাম (৪৫), রাজশাহী আরআরএফের এসআই মোশারফ হোসেন শেখ (৫৬) এবং ডিএমপি’র পিওএম-পশ্চিম বিভাগের এসআই সুলতানুল আরেফিন (৪৪)।

Reneta

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার ৩ জন্য গর্বিত সদস্য শহীদ হয়েছেন। তারা হলেন, ডিএমপি’র পিওএম-দক্ষিণ বিভাগের এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮) ও এএসআই আঃ খালেক (৩৬) এবং সিএমপি’র এএসআই মোহাম্মদ মর্তুজা কাইয়ুম (৪৮)।

করোনাকালে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের নায়েক পদমর্যাদার একজন এবং কনস্টেবল পদমর্যাদার ৯ জন গর্বিত সদস্য শহীদ হয়েছেন। তারা হলেন: ডিএমপির এমটি শাখার নায়েক আল মামুন (৪৩), হাজারীবাগ পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আলমগীর হোসেন (৫৪), ট্রাফিক-পূর্ব বিভাগের কনস্টেবল মো. জালাল উদ্দিন (৪৭), ট্রাফিক-উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ (৪২) এবং ওয়ারি ফাঁড়ির মো. জসিম উদ্দিন (৪০)।

এ তালিকায় আরও রয়েছেন সিএমপির হালিশহর থানার কনস্টেবল নেকবার হোসেন (৪২), ট্রাফিক বন্দর বিভাগের মো. নঈমুল হক (৩৮) এবং কনস্টেবল মামুন উদ্দিন (২৭)। দিনাজপুরের বীরগঞ্জ থানার কনস্টেবল মো. আমিনুল হক (৪৪) ও চট্টগ্রাম জেলার সদর কোর্টের কনস্টেবল মোখলেছুর রহমান (৫৭) দেশের জন্য শহীদ হয়েছেন।

এছাড়াও বাংলাদেশ পুলিশের ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর সদর দপ্তরে কর্মরত এসএসএইই আলী হায়দার আবু এনাম এবং ডিএমপি’র মিরপুর বিভাগের পল্লবী জোনের সিভিল স্টাফ নিরোধ চন্দ্র করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন।

মনোবলে অটুট পুলিশ
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) সোহেল রানা জানান: করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী বাংলাদেশ পুলিশ। এ কারণে অনেক ঘাত-প্রতিঘাত সবার আগে পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে। এ লড়াইয়ে দেশের কল্যাণ ও মানুষের নিরাপত্তা, সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত ২৪ জন প্রিয় সহকর্মীকে হারাতে হয়েছে। তবুও একবিন্দু দমে না গিয়ে শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবাংলাদেশ পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT