বাংলাদেশ

করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা ঘোষণা আগামীকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, পেছনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসস’কে তিনি বলেন: প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে রোববার সকাল ১০টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।

প্রেস সচিব বলেন: বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও কেন্দ্রগুলো প্রেস কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করবে।

বিষয়:করোনাভাইরাস শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…