চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: পিইসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন লাইভ ক্লাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ১৭, জুন ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও কমিউনিটিভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্ম টিচ ইট যৌথ উদ্যোগের মাধ্যমে পিইসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন লাইভ ক্লাস চালু করেছে।

আগামী রোববার থেকে অনলাইনভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শুরু হবে।

বাংলালিংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি (বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান) পরিচালিত ডিজিটাল উদ্যোক্তাদের সহযোগিতামূলক কর্মসূচি আইটি ইনকিউবেটরে অংশগ্রহণকারী একটি স্টার্টআপ টিচ ইট।

দেশের সম্ভাবনাময় ডিজিটাল উদ্যোক্তাদের সহযোগিতা করার লক্ষ্যে বাংলালিংক প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার একটি অংশ হিসেবে টিচ ইট-এর বিশেষ এই উদ্যোগের সাথে যুক্ত হয়েছে বাংলালিংক। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে দূরশিক্ষণের সুবিধা দেওয়াই উদ্যোগটি মূল লক্ষ্য।

এই উদ্যোগের আওতায়, অভিজ্ঞ শিক্ষকদের নেওয়া বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯:৩০পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে টিচ ইট-এর ফেসবুক পেজে (https://www.facebook.com/teachitonline/)।

শিক্ষার্থীরা অনলাইনে প্রশ্ন জিজ্ঞাসা ও শিক্ষকদের দেওয়া বাড়ির কাজ করার মাধ্যমে ক্লাসগুলিতে অংশগ্রহণের সুযোগ পাবে । লাইভ সেশনের পর ক্লাসগুলির রেকর্ডেড ভার্সন দেখা যাবে বাংলালিংক এর টফি ও টিচ ইট-এর ডিজিটাল প্ল্যাটফর্মে। বাংলালিংক গ্রাহকরা www.teachit.online ভিজিট করে বিনামূল্যে ক্লাসগুলি দেখতে পারবেন।

Reneta

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার উদ্দেশ্যে বাংলালিংক ও টিচ ইট-এর নেওয়া এই উদ্যোগ দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমরা ইতোমধ্যে দেখেছি, কঠিন এই পরিস্থিতিতে বিভিন্ন ডিজিটাল উদ্যোগ কীভাবে প্রয়োজনীয় সুবিধা গ্রহণের সুযোগ দিয়ে মানুষকে সাহায্য করতে পারে।’

সম্ভাবনাময় ডিজিটাল উদ্যোক্তাদের সহযোগিতা করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি জানিয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি-এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, ‘তাদের ডিজিটাল উদ্ভাবন দেশের প্রযুক্তিগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। টিচ ইট এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের ডিজিটাল উদ্যোক্তাদের প্রকৃত দক্ষতা সম্পর্কে আমাদের ধারণা দিতে সক্ষম হয়েছে।’

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘বাংলালিংক আইটি ইনকিউবেটরে অংশগ্রহণকারী স্টার্টআপ টিচ ইট-এর সাথে যৌথভাবে এই উদ্যোগ নিতে পেরে আমরা সত্যিই গর্বিত। সংকটের এই সময়ে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাহায্য করছে টিচ ইট। সম্ভাবনাময় ডিজিটাল উদ্যোক্তাদেরকে পরিচর্যা করে তাদের সঠিক নির্দেশনা দেওয়া গেলে তারা সমাজসেবায় কতোটা অবদান রাখতে পারে, তা এই উদ্যোগটির মাধ্যমে প্রতিফলিত হয়।’

টিচ ইট-এর কো-ফাউন্ডার ও চিফ মার্কেটিং অফিসার সৈয়দ নাইমুল হোসেন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো সবার কাছে অনলাইন শিক্ষার সুবিধা পৌঁছে দেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলালিংক-এর সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিইসিবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT