করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৮০৩, মৃতের সংখ্যা ৩৯
একজন পুরুষ রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পটভূমিতে একটি টেলিভিশন স্ক্রিন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮২ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৪২ জন। মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






