চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ডিআরইউ’তে দিনে ৪০ জনের নমুনা দেয়া যাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০৯, মে ২০২০
বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করোনাভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। দিনে ওই বুথে ৪০ জনের নমুনা দেয়া যাবে।

আগামী সোমবার থেকে ডিআরইউয়ের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় স্থাপিত এই বুথে নমুনা সংগ্রহ শুরু হবে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

এ বুথে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নাম এন্ট্রি করে করোনা সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বুথে প্রতিদিন ৪০ জনের নমুনা সংগ্রহ করা যাবে। সপ্তাহে ৫-৬দিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

যাদের করোনা উপসর্গ যেমন- জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা ও শাসকষ্ট রয়েছে তারা নমুনা দিতে পারবেন। রেজিস্ট্রেশনে সদস্যের নাম ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে।

Reneta

ডিআরইউ ও ক্রাবের যেসব সদস্য তাদের বা পরিবারের সদসদ্যদের নমুনা দিতে ইচ্ছুক তাদের অবিলম্বে নিম্নে উল্লেখিত কর্মকর্তা ও সদস্যদের নাম এন্ট্রি করার জন্য খালিদ সাইফুল্লাহ (০১৭১৭-৮১৩০১২), কামরুজ্জামান বাবলু (০১৮১৮-০০৪৭৬৮), শহিদুল ইসলাম রাজী (ক্র্যাব) (০১৯১৩-১৫৩৯৩৯), মাইনুল হাসান সোহেলের (০১৭১৯-০১৪৪৩১) সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

করোনার প্রকোপ শুরুর পর থেকে সদস্যদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে ডিআরইউ। সদস্যদের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা, অসুবিধায় থাকা সদস্যদের পাশে দাঁড়িয়েছেন সংগঠনটির নেতারা।

ডিআরইউতে স্বয়ংক্রিয় জীবানুমুক্ত করণ গেট স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসডিআরইউনমুনা পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

মে ১১, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT