বিনোদন

করোনাভাইরাস: জীবন বাজি রেখে রাস্তায় পুলিশ, শ্রদ্ধা জানালো বলিউড

বিভিন্ন মানুষের ছবি, যারা ধন্যবাদ জানাচ্ছেন জৈহিন্দের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন মানুষ ধন্যবাদ জানাচ্ছেন জৈহিন্দের জন্য, কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পুলিশ। নিজেদের জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই পুলিশ বাহিনী। আর তাইতো তাদের শ্রদ্ধা জানাতে ভুলে যাননি বলিউড তারকারা।

বলিউড ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার থেকে শুরু করে রাজকুমার রাও, ক্যাটরিনা কাইফ, শিল্পা শেঠি, কারিশমা কাপুর, ভিকি কৌশল সহ অনেক বলিউড তারকাই তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতে কাগজে ‘হ্যাশট্যাগ দিল সে থ্যাঙ্ক ইউ’ লিখে প্রথম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অক্ষয় কুমার।

অক্ষয় কুমারের এই উদ্যোগে পাশে থাকতে একই কাজ করেছেন রাজকুমার রাও। সেই সাথে শিল্পা শেঠি, কারিশমা কাপুর, ইশান খাট্টার, বিপাশা বসু, মৌনি রায়, ক্যাটরিনা কাইফও ভুলে যাননি পুলিশদের কৃতজ্ঞতা জানাতে।

বিষয়:অক্ষয় কুমার ইশান খাট্টার করোনা ভাইরাস কারিশমা কাপুর ক্যাটরিনা কাইফ বিপাশা বসু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…