চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: জর্ডানপ্রবাসীদের পাশে বাংলাদেশ দূতাবাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের কারণে গত ২২ মার্চ থেকে কারফিউ ঘোষণা করা হয়েছে জর্ডানে। তাতে করে সেখানে অবস্থিত বাংলাদেশিরা বেশ সমস্যায় পড়েছে। এই রকম পরিস্থিতিতে জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক ভিডিওবার্তা দিয়েছে।

ভিডিওবার্তায় রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, গত ২২ মার্চ থেকে কারফিউ ঘোষণা করা হয়েছে জর্ডানে। এই কারফিউএর মধ্যে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি অসুবিধার মধ্যে পড়েছেন। কারণ কেউ কাজে যেতে পারছেন না ও আয় করতে পারছেন না। ফলে তারা খাদ্যসংকটে পড়েছেন।

‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্যসংকটে থাকাদের সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।  আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাহায্য প্রদানের কথা ভাবছি। তাই যারা যারা খাদ্য সংকটে আছে আমরা তাদের তালিকা করছি। টেলিফোনে খোঁজ নিচ্ছি সহায়তা করার জন্য। কিছুদিনের মধ্যেই তাদের কাছে সাহায্য পাঠানোর চেষ্টা করছি আমরা।’

ভিডিও বার্তায় নাহিদা সোবহান আরো বলেন, তবে আমি সবাইকে অনুরোধ করবো, এই সময়ে কোনো ধরনের গুজবে কান দেবেন না। কারফিউ চলাকালীন সময়ে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য জর্ডান সরকার যেসব নীতিমালা বেঁধে দিয়েছে, সেসব মেনে চলবেন বলে অনুরোধ করছি। এবং যারা অসুবিধায় নেই বা খাদ্য সংকটে নেই আমরা আশা করবো তারা স্বপ্রণোদিত হয়ে আশেপাশের অন্যান্য সংকটাপন্ন বাংলাদেশিকে সাহায্য করবেন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে বিশ্বব্যাপি সেটা মহামারী আকার ধারণ করে। সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। আর প্রাণ হারিয়েছে প্রায় ৭৫ হাজার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসজর্ডান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর খুনি মাজেদ সম্পর্কে যা জানা গেল

পরবর্তী

করোনাভাইরাস: বেড়েই চলেছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা

পরবর্তী

করোনাভাইরাস: বেড়েই চলেছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা

করোনাভাইরাস: দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফের আহ্বান

সর্বশেষ

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT