চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চলতি মাসেই দিনে ১০ হাজার পরীক্ষার পরিকল্পনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১৬, মে ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A
জাহিদ মালেক সংবাদ সম্মেলন স্থগিত

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন: করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার সুবিধা চলতি মাসের মধ্যে দিনে ১০ হাজার করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষার জন্য নতুন করে আরও ১৫টি ল্যাবরেটরি করা হবে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবনির্মিত কোভিড ডেডিকেটেড দুইশ’ বেডের আইসোলেশন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন: রাজধানীর প্রাণকেন্দ্রে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ২শ’ বেডের আনোয়ার খান মেডিক্যাল কলেজটি দেশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এই হাসপাতালে সম্পুর্ণ নতুন ২০০টি বেড, ১০টি আইসিইউ, ১০টি এইসডিও ও ৫ টি ভেন্টিলেটর রয়েছে। এর পাশাপাশি কোভিড-১৯ টেস্টের জন্য এখানে পিসিআর মেশিনেরও ব্যাবস্থা করা হয়েছে। মাত্র ১৯ দিনে হাসপাতালটি প্রস্তুত করে দিয়ে কর্তৃপক্ষ সরকারের কাজ সহজ করে দিয়েছে। এটি নিয়ে ঢাকায় এখন ১৪টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হলো। এই হাসপাতালগুলোর মাধ্যমে ঢাকায় বর্তমানে অন্তত ১৫-২০ হাজার মানুষের চিকিৎসার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এরপরও প্রয়োজন হলে সরকারের আরও বেডসংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে আছে।

এর পাশাপাশি দেশে প্লাজমা থেরাপিসহ উন্নত বিশ্বের কোভিড ওষুধ রেমিডিসিনও দ্রুত প্রয়োগের চিন্তাভাবনাও সরকারের মাথায় নেয়া আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আনোয়ার খান মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ মেডিক্যাল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও আনোয়ার খান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর এখলাসুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা পরীক্ষাকোভিড-১৯স্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

জুন ৮, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT