চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কোয়ারেন্টাইন সেন্টারের জন্য চার তলা বিল্ডিং দিলেন শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাস মোকাবেলায় শাহরুখের দানের তালিকা নিয়মিতই যেন লম্বা হচ্ছে। এবার নিজের চার তলা বিল্ডিংকে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রস্তাব দিলেন শাহরুখ খান।

শাহরুখ খান এবং গৌরী খান তাদের চারতলা অফিস বিল্ডিং বিএমসির অধীনে দেয়ার প্রস্তাব দিয়েছেন। বয়স্ক, শিশু এবং মহিলাদের রাখার জন্য এই বিল্ডিংটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন শাহরুখ।

বিএমসি এক টুইটার বার্তায় শাহরুখকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ‘চার তলা অফিস বিল্ডিংকে আধুনিক যন্ত্রপাতি বসিয়ে শিশু, নারী এবং বয়স্কদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য বিএমসিকে প্রস্তাব দেয়ায় শাহরুখ এবং গৌরী খানকে ধন্যবাদ।’

এর আগে শাহরুখ খান স্ত্রী গৌরী খান এবং তাদের প্রোডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেইনমেন্ট, মীর ফাউন্ডেশন এবং কলকাতা নাইট রাইডার্স এর সাথে যেসব অনুদান দিয়েছেন সেগুলো হলো:

১. প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান।

২. মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী তহবিলে রেড চিলিস এন্টারটেইনমেন্ট হতে আর্থিক অনুদান প্রদান।

Reneta

৩. কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারকে স্বাস্থ্য কর্মীদের জন্য ৫০ হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) কিট প্রদান করবে।

৪. মীর ফাউন্ডেশন ও দ্য আর্থ ফাউন্ডেশন এক সঙ্গে হাত মিলিয়ে মুম্বাইয়ের সাড়ে ৫হাজারের বেশি পরিবারকে অন্তত ১ মাসের জন্য খাদ্য সামগ্রী প্রদান। যার কারণে একটি রান্নাঘরও চালু করেছে তারা, যেখানে প্রতিদিন ২ হাজার তৈরি টাটকা খাবার প্যাকেটবন্দি হয়ে চলে যাবে সাহায্যপ্রার্থী পরিবার ও হাসপাতালগুলিতে।

৫. মীর ফাউন্ডেশন ও রোটি ফাউন্ডেশন এক সঙ্গে মিলে করোনার জেরে আর্থিক সমস্যায় পড়া অসহায় মানুষ ও বিহারী মজুরদের পাশে দাঁড়াবে। যেখানে ৩ লক্ষ খাবারের প্যাকেটের ব্যবস্থা করবে তারা, যার মাধ্যমে ১০ হাজার মানুষের প্রায় এক মাসের খাবার হয়ে যাবে।

৬. ওয়ার্কিং পিপলস চার্টারের সঙ্গে হাত মিলিয়ে মীর ফাউন্ডেশন দিল্লির আড়াই হাজার বিহারি মজুরকে অন্তত ১ মাসের জন্য দরকারি জিনিসপত্র ও রেশন দেবে।

৭. পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও উত্তরাখণ্ডের ১০০-র বেশি অ্যাসিড আক্রান্তকে ১ মাসের জন্য করা হবে প্রয়োজনীয় সাহায্য।

তবে এই সাত ফান্ডে শাহরুখ খান মোট কত টাকা দান করেছেন তা উল্লেখ করেননি। এদিকে শুধু অর্থ সাহায্য নয়, করোনা সম্পর্কে জনগণকে সচেতন করতেও নানা কর্মসূচিও হাতে নিয়েছেন কিং খান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়ারেন্টাইনগৌরীশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT