চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কেট উইন্সলেট জানালেন বাঁচার কৌশল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাস পুরো বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সাধারণ মানুষ নিজেদের ঘরবন্দী করে রেখেছে ভাইরাসের কবল থেকে বাচার আশায়। কেট উইন্সলেটের ‘কন্টেজিয়ন’ সিনেমার ঘটনার সাথে হুবহু মিলে যায় বাস্তবতা।

‘কন্টেজিয়ন’ ছবির মূল চরিত্রে ছিলেন কেট উইন্সলেট। জানালেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে চাইলে আগেই সাবধান হওয়া ছাড়া উপায় নেই।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কেট উইন্সলেট বলেছেন, ‘কন্টেজিয়ন সিনেমায় আমি একজন মহামারি বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করেছি যিনি ভাইরাসের ছড়িয়ে পড়া রোধের চেষ্টা করেন। এই চরিত্রে অভিনয়ের জন্য পৃথিবীর সেরা কিছু চিকিৎসকের সঙ্গে আমার সময় কাটাতে হয়েছে। তারা আমাকে কী বলেছিলেন জানেন? তারা বলেছিলেন হাত ধোয়ার কোনো বিকল্প নেই। এটা জীবনের ব্যাপার, সেটা প্রিয়জনের হোক বা অচেনা কারো। চিকিৎসক, সেবা কর্মী, গ্রোসারি স্টোরের কর্মী অথবা খাবার ডেলিভারি দেয়ার মানুষগুলো এখন ঝুঁকি নিয়ে লড়ছেন।’

তিনি আরও বলেন, ‘ভাইরাস ঠেকাতে কোনো মেডিক্যাল ডিগ্রি বা মাইক্রোস্কোপের প্রয়োজন নেই, সাবান এবং পানিই যথেষ্ট। পানি গরম না হলেও চলবে, ২০ সেকেন্ড হাত ধুলে সাবানই ভাইরাস দূর করবে।’

কেট উইন্সলেট জানান, আক্রান্ত ব্যক্তির ড্রপলেটের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। এছাড়াও করোনাভাইরাস বেঁচে থাকতে পারে কার্ডবোর্ড বক্স, স্টেইনলেস স্টিলের চামচ, কার্পেট, বেডিং, পোশাক সহ যে কোনো যায়গায়। কয়েকদিন পর্যন্ত টিকে থাকে এই ভাইরাস। তাই জীবাণুনাশক দিয়ে সব কিছু মুছতে হবে ঘন ঘন। সঠিক নিয়ম হলো জীবাণুনাশক স্প্রে করে চার মিনিট অপেক্ষা করে মুছে ফেলতে হবে। মুখে হাত দেয়া যাবে না।

কেট উইন্সলেট বলেন, কঠিন হলেও ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করে প্রিয়জনদের রক্ষা করা সম্ভব। এজন্য সচেতন থাকতে হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ মানতে হবে। মিড ডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্টেজিয়নকেট উইন্সলেটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT