প্রবাস সংবাদ

করোনাভাইরাস: কানাডায় ৫ম বাংলাদেশির মৃত্যু

প্রখ্যাত ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পেশাদার ব্যক্তি, সাদা শার্ট ও টাই পরিহিত, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার টরেন্টোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর অ্যাসোসিয়েশন অব কানাডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সালাম শরীফ একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ নিয়ে করোনাভাইরাসে টরোন্টোতে চারজন এবং অটোয়াতে একজন মোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি ছিলেন রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন স্বদেশপ্রেমিক। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের পাশাপাশি উৎকণ্ঠাও বেড়ে চলেছে।

কানাডায় এখন পর্যন্ত ৩১,৯২৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৩১০ জন আর সেরে উঠেছেন ১০,৫৪৩ জন।

কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙালিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এখনো ১০ থেকে ১২ জন বাংলাদেশি অসুস্থ হয়ে কেউ হাসপাতালে, কেউ বা ঘরেই আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

বিষয়:করোনাভাইরাস কানাডার টরেন্টো বাংলাদেশির মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…