চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কানাডায় নতুন শিক্ষাবর্ষ নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগ

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৪৪ পূর্বাহ্ণ ২৮, জুন ২০২০
প্রবাস সংবাদ
A A
কানাডা

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বিশ্বের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যর পাশাপাশি ক্ষতি এনেছে শিক্ষাক্ষেত্রেও। এ ক্ষতির সম্মুখীন কানাডার শিক্ষার্থীরাও। কোভিড-১৯ এর ফলে কানাডা থেকে অনেকটা নীরবে চলে গেল ২০১৯-২০ শিক্ষাবর্ষের কার্যক্রম। মূলত মার্চ মাসের প্রথম দিক থেকে কানাডার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যেতে পারেনি। ক্লাসে বসে শিক্ষা কার্যক্রম এখন বন্ধ রয়েছে। তবে অনলাইনে কিছু ক্লাস চললেও এর মান ফিজিক্যাল ক্লাসের মতো নয়।

অনলাইন শিক্ষা কার্যক্রম এই বছর এখানকার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছিল সম্পূর্ণ নতুন। প্রথম প্রথম তাদের ধরতে অনেক অসুবিধা হয়েছে। আর সব শিক্ষার্থীরা সমানভাবে এই কার্যক্রম ধরতেও পারেনি।

কানাডার ইউনিভার্সিটিগুলো অনলাইনের মাধ্যমে ক্লাস মোটামুটি সফলভাবে করতে পারলেও জুনিয়র স্কুল, হাইস্কুল ও কলেজগুলোতে এই কার্যক্রম সেভাবে সফল হয়নি। স্কুলের শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে নিজেদের মানিয়ে নিতে পারেনি।

অনেকের কম্পিউটার ও অনলাইন ক্লাস করার মতো টেকনোলজিক্যাল সাপোর্ট না থাকার কারণে এই কার্যক্রম সর্বজনীন হয়ে ওঠেনি। কানাডার অধিকাংশ প্রভিন্স কিন্ডারগার্টেন থেকে গ্রেড সিক্স পর্যন্ত বার্ষিক পরীক্ষার বিধান এমনিতেই নেই। আর ওপরের ক্লাসগুলোতে দ্বিতীয় সেমিস্টারের ফলাফলের ওপর ভিত্তি করে এবং গত তিন মাসের অনলাইন ক্লাসের কার্যক্রমের ওপর ভিত্তি করে এই বছর অনেকটা ‘অটো প্রমোশন’ দেওয়া হয়েছে। রিপোর্ট কার্ডে মূল্যায়ন করার সময় প্রতিটা বিষয়ে মার্চ মাসে (সেকেন্ড টার্ম) যে নম্বর পেয়েছে, তার উপর গুরুত্বারোপ করা হয়েছে।

চলতি মাসে অর্থাৎ এই জুন মাসের বিভিন্ন সময়ে সীমিত আকারে স্কুলগুলো গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সেরে ফেলেছে। অন্য বছরগুলোতে ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করা হলেও এই বছর সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে ৮ থেকে ১০ জন করে শিক্ষার্থীকে স্কুল ও কলেজে ডেকে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম আলাদা আলাদাভাবে করা হয়েছে।

২০১৯-২০ শিক্ষাবর্ষে মার্চ পর্যন্ত ক্লাস হলেও আগামী বছরের কার্যক্রম নিয়ে চিন্তিত এখানকার ছাত্রছাত্রীরা। যদি এভাবে চলতে থাকে তাহলে সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ২০২০-২১ শিক্ষাবছরের ফিজিক্যাল ক্লাস এখন পর্যন্ত অনিশ্চিত। যদিও কিছু কিছু প্রভিন্স এর নীতিনির্ধারকরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খোলার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন।

Reneta

কানাডার কিন্ডারগার্টেন থেকে গ্রেড টুয়েলভ পর্যন্ত যে শিক্ষা কারিকুলাম রয়েছে, সেখানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি অন্য বিষয়গুলোকে অনেক বেশি জোর দেওয়া হয়। স্কুলগুলো বন্ধ থাকার ফলে এসব কার্যক্রম বন্ধ ছিল। স্কুলগুলোতে বিভিন্ন ক্লাব ও খেলাধুলার পাশাপাশি অনেক কিছু শিখিয়ে দেওয়া হয়। এগুলোর মধ্যে রান্না শেখা, কাঠের কাজ, মিউজিক ক্লাস, আগ্রহী শিক্ষার্থীদের কানাডার ভেতর ও বাইরে বিভিন্ন দেশে শিক্ষাসফরের ব্যবস্থা সবকিছুই বন্ধ ছিল এই বছর। এখানকার স্কুল-কলেজের লাইব্রেরি ও ল্যাবগুলো বেশ মানসম্মত। ছাত্রছাত্রীরা মার্চ মাসের পর এগুলো ব্যবহার করতে পারেনি।

অন্যদিকে মার্চের পরে ইউনিভার্সিটিগুলো বন্ধ থাকার ফলে ফিজিক্যাল ক্লাস বন্ধ। তবে অনলাইন ক্লাস হচ্ছে। ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ থাকার কারণে বিদেশ থেকে কোনো স্টুডেন্ট কানাডায় আসতে পারছে না। তবে তারা অনলাইনে নিজ নিজ দেশে বসে ক্লাস করছে। ফলে লাখ লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডায় বসে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

অন্যদিকে কানাডায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও তাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনিশ্চয়তা ও উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছে। এমনই একজন অভিভাবক ক্যালগেরির মাহমুদ হাসান দিপু জানালেন, আমার ছোট ছেলে ক্লাস এইটে পড়ে, আগামী সেশনে স্কুলে কিভাবে পড়াশোনা শুরু হবে, আদৌ হবে কিনা, না অনলাইনে হবে, তা নিয়ে আমরা উদ্বিগ্নতার মধ্যে আছি।

তিনি আরো বললেন, শুধু সামাজিক দূরত্বের কথা চিন্তা করলেই হবে না স্কুল প্রশাসনের উচিত হবে কোমলমতি শিশুদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বসহকারে নেয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডাশিক্ষাবর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT